| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাংলাদেশ ক্রিকেট দলকে মির্জা ফখরুলের অভিনন্দন
  • বাংলাদেশ ক্রিকেট দলকে মির্জা ফখরুলের অভিনন্দন

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

    অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুকে পেজে এই অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।

    অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা।

    রোববার ঐতিহাসিক এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে বাংলাদেশের।

    আরও পড়ুন