শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। শেষ বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২৯ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
আজ থেকে কর্মক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে। উচ্চশিক্ষা, দূরযাত্রা, পরামর্শ ও ভাগ্যের বিষয়ে শুভ হবে। তবে রাহু-শনির প্রভাবে দুশ্চিন্তা বা সিদ্ধান্তহীনতা এবং অর্থ লেনদেনে সতর্ক থাকুন।
২, বৃষ
আজ নিজের যোগ্যতা প্রমাণের জন্য ধৈর্য ধরে এগোতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব ও নতুন সম্ভাবনা তৈরি হবে। পরিবার ও ব্যক্তিগত বিষয়ে আবেগ নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে পুরোনো পাওনা বা আটকে থাকা বিষয়ে অগ্রগতি হতে পারে।
৩, মিথুন
আজ থেকে কিছুটা সাফল্যের সম্ভাবনা বাড়বে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। জ্ঞান ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগবে। সিদ্ধান্তে পরিবর্তন করার প্রবণতা দেখা দিতে পারে। অর্থ ও নথিপত্রের কাজে সতর্ক থাকুন। মানসিক চাপ কমান।
৪, কর্কট
আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস ও নতুন উপলব্ধি বাড়ার পথে। কর্মে ও ব্যক্তিগত সিদ্ধান্তে শক্তি বাড়বে। মানুষের সহযোগিতার পথ পাবেন। তবে আবেগ নিয়ন্ত্রণ করুন। অর্থ ও কর্মক্ষেত্রে ধীরে স্থিতি তৈরি হবে। তবে আচরণ, কথাবার্তা ও চিন্তার শুদ্ধতা বিশেষ গুরুত্বপূর্ণ; রাত জাগা নিষেধ।
৫, সিংহ
আজ আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতায় নতুন গতি আসবে। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা বাড়বে। কোনো বিষয়ে সমাধানের পথ খুলবে। জ্ঞান, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নতির বিষয়ে ভালো চিন্তা আসবে। একাধিক গ্রহের শুভ প্রভাব বাড়বে এবং নতুন উদ্যোগের জন্য সময়টি কার্যকর।
৬, কন্যা
আজ কাজের চাপ থাকলেও পরিকল্পনা করে এগোলে ভালো ফল পাবেন। অর্থনৈতিক বিষয়ে হিসাব-নিকাশ পরিষ্কার রাখা জরুরি। অতিরিক্ত চাপ কমান। বৃহস্পতির শুভ প্রভাব ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য করুন।
৭, তুলা
আজ সম্পর্ক ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসবে। চন্দ্রের প্রভাবে আবেগ বাড়লেও বাস্তববুদ্ধিতে সিদ্ধান্ত নিন। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কমান। শরীর ও মনের যত্ন নিন।
৮, বৃশ্চিক
আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশি ও সিদ্ধান্ত গ্রহণের শক্তিকে সহায়তা করবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনায় নতুন সুযোগ তৈরি হতে পারে। মানসিক দৃঢ়তা বাড়বে এবং গোপনীয়তায় সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে।
৯, ধনু
আজ ভাগ্য ও কর্মের মধ্যে সমন্বয় তৈরি করার দিন। বৃহস্পতির প্রভাবে শিক্ষা, পরামর্শ, দূরযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক চিন্তা বাড়বে। তবে কাজে ধৈর্যের প্রয়োজন হবে। তাড়াহুড়ো ও উত্তেজনায় সতর্ক থাকুন।
১০, মকর
আজ কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ দুটোই বাড়তে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি কোনো বিষয়ে সমাধানের পথ দেখাবে। অর্থনৈতিক বিষয়ে সতর্কতার ভবিষ্যতে লাভ হবে। মন স্থির রাখুন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। ধৈর্যই আজ আপনার প্রধান শক্তি।
১১, কুম্ভ
আজ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে এগোতে হবে। রাহুর প্রভাবে চিন্তায় অস্থিরতা ও সিদ্ধান্তে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। অর্থের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে সঞ্চয়ের দিকে নজর দিন।
১২, মীন
আজ আপনার জন্য ধৈর্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা হতে পারে। শনির প্রভাবে কিছু কাজে বিলম্ব হলেও বৃহস্পতির শুভ দৃষ্টি ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা জাগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করুন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন।


























