| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

    জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি টিম এসে তাকে নিয়ে যায়। সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত।

    ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। পুরোনো নথি অনুযায়ী, সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে একাধিক তদন্ত সংস্থা কাজ করেছে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেয়।

    প্রতিবেদনে বলা হয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে পিবিআইয়ের এই সিদ্ধান্ত মেনে নেয়নি তার পরিবার ও ভক্তরা। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেন তার মামা মোহাম্মদ আলমগীর।

    মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। নতুন করে হত্যা মামলা হওয়ার পর বর্তমানে বিষয়টি তদন্ত করছে সিআইডি।

    সেই তদন্তের অংশ হিসেবেই ডনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন