| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বর্তমানে চুক্তির জন্য উপযুক্ত সময়: পেজেশকিয়ান
  • বর্তমানে চুক্তির জন্য উপযুক্ত সময়: পেজেশকিয়ান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির এখন ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, এ পরিস্থিতি থেকে বের হয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়ই সবচেয়ে উপযুক্ত।

    ইরানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, দেশে এখন ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই এখনই একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো সময়।

    ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের আগেই একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি করা উচিত ছিল। তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকে লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই সেগুলো মোকাবিলার জন্য শুরুতেই একটি দল গঠন করা প্রয়োজন ছিল।

    যুদ্ধের পথে না গিয়ে সেই দলই লঙ্ঘনের ঘটনাগুলো সমাধানের চেষ্টা করতে পারত। পেজেশকিয়ান বলেন, এখন কীভাবে এসব লঙ্ঘনের ঘটনা সমাধান করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে ওমানে চলমান আলোচনায় এ বিষয়গুলো নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

    তিনি আশা প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে, যেখানে ইরান ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল পরিস্থিতিতে ফিরতে পারবে।

    সূত্র: আলজাজিরা

    আরও পড়ুন