| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা তোলার সুযোগ
  • সম্মিলিত ইসলামী ব্যাংক

    ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা তোলার সুযোগ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের জমা করা টাকা তুলতে পারবেন। আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারের এক বৈঠকের পর এ নির্দেশনা দেওয়া হয়।

    অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

    দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকটির সব ধরনের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন