| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • বাংলাদেশী সমর্থকদের কান্নার সাগরে ভাসিয়ে ব্রাজিলের বিদায়
  • বাংলাদেশী সমর্থকদের কান্নার সাগরে ভাসিয়ে ব্রাজিলের বিদায়

    Icon
    মোঃ শরীফুল ইসলাম
    প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

    বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সমর্থকগোষ্ঠী বিশাল এবং অত্যন্ত আবেগপ্রবণ। ভোরবেলা ঘুম থেকে উঠে যারা প্রিয় দলের জার্সি পরে টিভির সামনে বসেছিলেন, ম্যাচ শেষে তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিভিন্ন হলের মাঠ কিংবা দেশের আনাচে-কানাচে বড় পর্দায় যারা খেলা দেখছিলেন, রেফারির শেষ বাঁশি বাজার পর সেখানে এক ভুতুড়ে নীরবতা নেমে আসে।

    ​ফেসবুক-সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন শুধুই ব্রাজিল সমর্থকদের হতাশার পোস্ট। কেউ কেউ প্রিয় দলের এমন পারফর্ম্যান্সে ক্ষোভ ঝাড়ছেন, আবার কেউ সান্ত্বনা খুঁজছেন আগামী বিশ্বকাপের স্বপ্নে।

    ​”ভেবেছিলাম এবার অন্তত ব্রাজিল আমাদের ট্রফিটা এনে দেবে। কিন্তু টাইব্রেকারের ওই মিসগুলো পুরো বুকটা ভেঙে দিল। আর্জেন্টিনা সমর্থকদের ট্রল সহ্য করা এখন আরও কঠিন হয়ে গেল।”

    — মোঃ কামরুল হাসান নাফিজ, একজন হতাশ ব্রাজিল সমর্থক। সামনে এখন শুধুই অপেক্ষার পালা। তবে সে পরবর্তীতে আর্জেন্টিনাকে সমর্থন করবে বলে এশিয়ান দর্পণকে জানান।

    ​এই হারের মাধ্যমে ব্রাজিলের চলতি কোপা আমেরিকা মিশন এখানেই শেষ হলো। হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশন সামনে রেখে দলকে নতুন করে ঢেলে সাজানোর দাবি এখন খোদ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম থেকে শুরু করে বিশ্বজুড়ে থাকা সমর্থকদের।

    তবে বাংলাদেশী ব্রাজিল সমর্থকদের জন্য এই সকালটি এসেছে এক বুক দীর্ঘশ্বাস আর কান্নার সাগর নিয়ে।

    আরও পড়ুন