| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • তিন রেঞ্জে ছয় ডিআইজি পদে রদবদল
  • তিন রেঞ্জে ছয় ডিআইজি পদে রদবদল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    দেশের তিনটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ছয়জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

    এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    আরও পড়ুন