| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • কেপ ভার্দের প্রতি মানবিকতার অনন্য নজির দেখালেন মেসি
  • কেপ ভার্দের প্রতি মানবিকতার অনন্য নজির দেখালেন মেসি

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

    ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ এর লড়াইয়ে আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়েছে। ম্যাচ শেষে লিওনেল মেসি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় ও ছবি তুলে আবদার মিটিয়ে মানবিকতার অনন্য নজির দেখালেন মেসি।

    পুরো ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। অধিনায়ক মেসি গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচটি একপেশে হয়নি। আফ্রিকান প্রতিনিধিত্বকারী কেপ ভার্দে অসাধারণ শৃঙ্খলা, গতি ও প্রেসিং ফুটবল খেলতে থাকে।

    তারা দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে এবং আর্জেন্টিনার রক্ষণভাগকে বারবার চাপে ফেলে দেয়। পুরো ১২০ মিনিট ধরে খেলা এই ম্যাচে কেপ ভার্দের আক্রমণভাগ ও কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনাকে রীতিমতো পরীক্ষা নেয়।

    তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সেট-পিস থেকে আসা এক গুরুত্বপূর্ণ গোলে। টানটান উত্তেজনার এই লড়াইয়ে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তগুলোও আসে আলোচনায়।

    ম্যাচ শেষ হওয়ার পর কেপ ভার্দের খেলোয়াড় ও টিম স্টাফরা মাঠে অপেক্ষা করেন মূলত মেসির সঙ্গে দেখা করার জন্য। মেসি তখন সাক্ষাৎকার শেষ করে সরাসরি তাদের দিকে এগিয়ে যান। মেসি একে একে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং অনেকের আবদার অনুযায়ী জার্সিও উপহার দেন। কেউ কেউ তার সঙ্গে সেলফি তোলেন, কেউ আবার ছোট ছোট আলাপে মেতে ওঠেন।

    দীর্ঘ সময় ধরে চলা এই সৌজন্য বিনিময় পুরো স্টেডিয়ামের পরিবেশকেই বদলে দেয়। মাঠের কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর এমন মানবিক ও আন্তরিক আচরণ ফুটবলের সৌন্দর্যকে নতুনভাবে সামনে আনে।

    ম্যাচ শেষে মেসি নিজেও স্বীকার করেন যে কেপ ভার্দে পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। তিনি বলেন, তারা মাঝমাঠে ঠিকভাবে চাপ তৈরি করতে পারছিল না এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে বারবার সমস্যায় পড়েছে।

    আরও পড়ুন