| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত
  • তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

    রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাংলাবাজারে তাজিয়া মিছিল চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

    আরও পড়ুন