| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • রাজধানীতে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি
  • রাজধানীতে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ছয় পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬) মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) ও মো. রবিউল ইসলাম মাহিন (২০)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    আরও পড়ুন