| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • মেসি ভক্তদের উড়ন্ত চুমু দিলেন শাকিরা
  • মেসি ভক্তদের উড়ন্ত চুমু দিলেন শাকিরা

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

    ফিফা বিশ্বকাপের গ্রুপ জে-এর আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে ডালাস স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা। সোমবার (২২ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল মেসিদের খেলা দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে গ্যালারিতে উপস্থিত হন তিনি।

    ম্যাচের দ্বিতীয়ার্ধ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে পপ তারকা শাকিরার উপস্থিতি ফুটিয়ে তোলা হয়। স্ক্রিনে নিজেকে দেখে শাকিরা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন এবং ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন।

    এসময় প্রিয় তারকাকে পর্দায় দেখার সাথে সাথেই পুরো স্টেডিয়ামজুড়ে উপস্থিত হাজার হাজার ফুটবল ভক্ত তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরবর্তীতে ম্যাচের ‘হাইড্রেশন ব্রেক’-এর সময়েও তাকে আবারও স্ক্রিনে দেখানো হয়।

    সামাজিকমাধ্যমে ভাইরাল মুহূর্তম্যাচ চলাকালীন গ্যালারিতে শাকিরার একটি পারিবারিক ও আবেগঘন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ব্রডকাস্ট ক্যামেরায় যখন তাকে দেখানো হচ্ছিল, তখন তার এক ছেলে তাকে জড়িয়ে ধরে গালে মিষ্টি একটি চুমু খায়।

    ইতোমধ্যেই সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার), ফেসবুক ও টিকটকে এই মিষ্টি ভিডিওটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বলে রাখা যায়, আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল ভক্তরা ইতিমধ্যেই বিশ্বকাপের রানি হিসেবে আখ্যায়িত করেছেন শাকিরাকে।বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের সঙ্গে শাকিরার নাম ওতপ্রোতভাবে জড়িত।

    ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সর্বকালের সেরা থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর ২০২৬ সালেও তিনি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ।

    মেক্সিকো সিটিতে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে এ বছরের অফিশিয়াল গান ‘দাই দাই’ গেয়ে আসর মাতানোর পর এবার গ্যালারিতে দর্শক হিসেবেও ফুটবল উন্মাদনা বাড়িয়ে দিলেন বিশ্ববিখ্যাত পপ কুইন।

    উল্লেখ্য, শাকিরার উপস্থিতির এই ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুইটি গোলই করেছেন মেসি।

    আরও পড়ুন