১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির ২৭ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলতি বছরের ২০ জুন পর্যন্ত।
পদের বিবরণ
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: চারটি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
অতিরিক্ত যোগ্যতা:
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
সাঁটলিপিতে গতি: ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ প্রতি মিনিট
কম্পিউটার টাইপিং: ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ প্রতি মিনিট
বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)
কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: একটি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান
অতিরিক্ত যোগ্যতা: বাংলা টাইপিং ২৫ শব্দ, ইংরেজি টাইপিং ৩০ শব্দ প্রতি মিনিট, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: সাত
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
বাংলা ও ইংরেজি টাইপিং গতি ২০ শব্দ প্রতি মিনিট
ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা
বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)
বিস্তারিত দেখুন এখানে।


























