| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ৪ ঘণ্টা পর স্বাভাবিক কালশী সড়ক
  • ৪ ঘণ্টা পর স্বাভাবিক কালশী সড়ক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

    রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যার প্রতিবাদে প্রায় চার ঘণ্টা কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড়ে সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

    প্রায় চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, কালশী সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

    এর আগে সন্ধ্যা থেকেই ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া হবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তারা। তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রিতার কারণেই দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

    এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় রামিসাদের বাসার পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

    এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম চলছে।

    আরও পড়ুন