৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হামদী।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিশদ আলোচনা হয়।

    রাষ্ট্রদূত হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ডানাটা’র আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান যে, টার্মিনালটির ওআরএটি কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।

    এ ছাড়া মন্ত্রী জানান যে, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও পড়ুন