| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • পরিশ্রমের ফল মিলবে মকর রাশি
  • পরিশ্রমের ফল মিলবে মকর রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

    সময়ের গতিপ্রকৃতি বুঝে নিয়ে ধৈর্য ধারণ করুন, আধ্যাত্মিক অনুশীলন ও ধর্মকর্মে মনোনিবেশ করলে অশুভ ছায়া কেটে গিয়ে সাফল্যের আলোকবর্তিকা আপনার জীবনকে আলোকিত করবে। জীবনের কঠিন সময়ে যারা অস্থির না হয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকেন, তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ইংরেজি, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ১ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    আজকের ১২, রাাশিফল,

    ১/ মেষ
    চন্দ্র ও মঙ্গল আজ আপনার রাশিতে অবস্থান করায় আত্মবিশ্বাস ও কর্মশক্তি প্রবল, বহুদিনের আটকে থাকা কাজে গতি আসবে। তবে রাগ ও তাড়াহুড়ো কমান, গুরুর দৃষ্টির কারণে নতুন যোগাযোগ বা কর্মক্ষেত্রে শুভ,। পারিবারিক দায়িত্ব বাড়লেও মানসিক দৃঢ়তা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকলেও মাথাব্যথা বা রক্তচাপের সতর্ক।

    ২/ বৃষ
    রবি ও বুধের অবস্থান আপনার চিন্তাশক্তিকে প্রখর করবে। অর্থনৈতিক বিষয়ে আজ নতুন পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে সহায়তা মিলবে।পরিস্থিতি স্বাভাবিক। চন্দ্রের প্রভাবে ব্যয় বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত।

    ৩/ মিথুন
    বৃহস্পতি ও শুক্র আপনার রাশিতে শুভ অবস্থানে থাকায় ভাগ্যোন্নতির ইঙ্গিত স্পষ্ট। শিক্ষার্থী ও সৃজনশীল পেশাজীবীদের জন্য দিনটি বিশেষ অনুকূল। বন্ধুর মাধ্যমে লাভজনক খবর পেতে পারেন। প্রেম ও দাম্পত্যে মধুরতা বাড়বে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত না নেওয়াই ভালো। চন্দ্রের অশুভ প্রভাবে মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে।

    ৪/ কর্কট
    আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেলেও গুরুর আশীর্বাদে সাফল্য আসবে। পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্রের অবস্থান মানসিক চাঞ্চল্য বাড়ালেও সন্ধ্যার পর শান্তি ফিরবে।আর্থিক শুভ, স্বাস্থ্য বিষয়ে ঠান্ডাজনিত সমস্যা সতর্ক

    ৫/ সিংহ
    কেতুর প্রভাবে আজ অন্তর্দৃষ্টি প্রবল থাকবে। বহুদিনের অমীমাংসিত বিষয়ে সমাধানের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর প্রতি সতর্ক থাকুন। গুরুর দৃষ্টিতে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকলে লাভ হবে।

    ৬/ কন্যা
    আজ অর্থনৈতিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে। রবি ও বুধের শুভ প্রভাবে ব্যবসায়িক আলোচনায় সাফল্য মিলবে। সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ধৈর্য ধরলে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য মোটামুটি শুভ, তবে ঘুমের অনিয়ম এড়িয়ে চলুন।

    ৭/ তুলা
    আজকের দিনে সম্পর্ক ও পারিবারিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। শুক্রের প্রভাবে সৌন্দর্য ও শিল্পসংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। কর্মস্থলে নতুন দায়িত্ব এলেও দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবেন। চন্দ্রের অবস্থানে মানসিক অস্থিরতা বাড়তে পারে, তাই ধ্যান বা প্রার্থনা শুভ। অর্থব্যয়ে সতর্ক থাকুন।

    ৮/ বৃশ্চিক
    মঙ্গল ও চন্দ্রের প্রভাবে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।নতুন পরিকল্পনায় সাহসী পদক্ষেপ নিতে পারেন। তবে আবেগপ্রবণ আচরণ সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে। গুরুর শুভ প্রভাবে বিদেশ বা দূরস্থ যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। শরীরে ক্লান্তি অনুভব হলেও মানসিক দৃঢ়তা বজায় থাকবে।

    ৯/ ধনু
    বৃহস্পতির প্রভাবে আজ ভাগ্য অনুকূলে থাকবে,শিক্ষা, চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের পরামর্শ উপকারে আসবে। চন্দ্রের কারণে মন কিছুটা অস্থির হলেও বিকেলের পর পরিস্থিতি উন্নত হবে। আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে।

    ১০/ মকর
    আজ কর্মক্ষেত্রে ধৈর্য ও বিচক্ষণতার প্রয়োজন হবে। শনির প্রভাবে দায়িত্ব বাড়লেও পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলবে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই নম্রতা বজায় রাখুন। গুরুর অশুভ অবস্থানে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্য বিষয়ে হাড় বা জোড়ার ব্যথা বাড়তে পারে।

    ১১/ কুম্ভ
    রাহুর প্রভাবে আজ হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও যাচাই করে সিদ্ধান্ত নিন। বন্ধুর সহায়তায় লাভবান হতে পারেন। পারিবারিক বিষয়ে ধৈর্য রাখলে জটিলতা কমবে। চন্দ্রের শুভ প্রভাবে মানসিক শক্তি বাড়বে এবং সৃজনশীল কাজে সফলতা আসবে।

    ১২/ মীন
    শনির অবস্থানের কারণে আজ ধৈর্যের পরীক্ষা হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব এলেও শেষ পর্যন্ত সাফল্য পাবেন। গুরুর শুভ প্রভাবে পরিবারে শুভ সংবাদ আসতে পারে। চন্দ্রের কারণে মানসিক চাপে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক বিষয়ে পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন