| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়াবে কন্যা রাশি
  • কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়াবে কন্যা রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। ধর্মকর্ম, আধ্যাত্মিক অনুশীলন ও ধৈর্যশীল প্রচেষ্টায় ইতিবাচক ফল মিলবে। সারাদিন স্থিরতা বজায় রাখলে শুভ। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আজ দেশের গুরুত্বপূর্ণ আলোচনা, কৌশলগত পরিবর্তন ও নিরাপত্তা ইস্যু নিয়ে তৎপরতা বাড়তে পারে। রাহুর ছায়া দেশের ভেতরে, বিভ্রান্তি ও অপশক্তির গোপন তৎপরতা বাড়াতে পারে। তাই জনগণকে সচেতন থাকতে হবে। অন্যদিকে চন্দ্রের শুভ সংযোগ দেশের শিক্ষা, সংস্কৃতি ও তরুণ সমাজের মধ্যে নতুন উদ্যম ও সচেতনতার ইঙ্গিত দিচ্ছে,। আজ সোমবার, ১১ মে ২০২৬ ইংরেজি, (২৮ বৈশাখ ১৪৩৩ বাংলা) জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল–

    ১/ মেষ
    কর্মক্ষেত্রে নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি মানসিক দৃঢ়তা বাড়াবে। তবে অতিরিক্ত তাড়াহুড়ো স্বাস্থ্যের উপর চাপ ফেলতে পারে।

    ২/ বৃষ
    চন্দ্রের প্রভাবে আজ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। বৃহস্পতির দৃষ্টি শিক্ষা ও জ্ঞানার্জনে সহায়ক হবে। পুরোনো কাজের সমাধান হতে পারে। মানসিক চাপ কমাতে বন্ধুদের সাথে কথা বলুন। খাদ্যাভ্যাসে সংযম রাখুন।

    ৩/ মিথুন
    আজ বৃহস্পতির শুভ প্রভাব আপনার রাশিতে বিশেষ অনুকূল। চন্দ্রের দৃষ্টি যোগাযোগ ও বাণিজ্যে সাফল্য আনবে। নতুন প্রস্তাব আসতে পারে। তবে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য সুস্থ থাকবে।

    ৪/ কর্কট
    চন্দ্র মকর রাশিতে থাকায় মানসিক অস্থিরতা, নিষ্কাম কর্ম ও সঠিক আচরণ আপনাকে ভালো অবস্থান দেবে। বৃহস্পতির দৃষ্টি পারিবারিক বিষয়ে সহায়তা করবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

    ৫/ সিংহ
    রবির প্রভাব আজ আপনাকে শক্তি ও আত্মবিশ্বাস দেবে। চন্দ্রের দৃষ্টি সামাজিক সম্মান বাড়াবে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে সার্বিক শুভ।

    ৬/ কন্যা
    আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বেশি থাকবে। চন্দ্রের প্রভাবে সিদ্ধান্ত নিতে সতর্কতা অবলম্বন করুন। বৃহস্পতির দৃষ্টি সার্বিক উন্নতিতে সাহায্য করবে।

    ৭/ তুলা
    আজ যোগাযোগ ও বাণিজ্যে ভালো ফল পাবেন। বৃহস্পতির শুভ দৃষ্টি আর্থিক স্থিতি মজবুত করবে। চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি লাভ হবে। প্রেমের সম্পর্ক মধুর হবে।

    ৮/ বৃশ্চিক
    চন্দ্রের প্রভাবে আজ যোগাযোগে উন্নতি ও পুরোনো সমস্যা সমাধান হতে পারে। বৃহস্পতির দৃষ্টিতে আধ্যাত্মিকতা বাড়াবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কর্মে ধৈর্য রাখলে সাফল্য আসবে।

    ৯/ ধনু
    আজ দূরযাত্রা ও উচ্চশিক্ষায় শুভ যোগ। বৃহস্পতির নিজ প্রভাব শক্তিশালী। চন্দ্রের দৃষ্টিতে আর্থিক শুভ, সারাদিন মানসিক উৎসাহ থাকবে।

    ১০/ মকর
    চন্দ্র আজ আপনার রাশিতে অবস্থান করায় মানসিক শক্তি বাড়বে। বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে উন্নতি আনবে। স্বাস্থ্য ভালো, পুরোনো সমস্যার সমাধান হতে পারে।

    ১১/ কুম্ভ
    আজ সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। চন্দ্রের প্রভাব বন্ধুবান্ধব ও পার্টনারদের সম্পর্কে শুভ, বৃহস্পতির দৃষ্টি আর্থিক পরিকল্পনায় সহায়ক। সতর্কতার সাথে চলুন।

    ১২/ মীন
    আজ আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে মন থাকবে। বৃহস্পতির শুভ দৃষ্টি সকল ক্ষেত্রে অনুকূল। চন্দ্রের প্রভাবে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারে শুভ।

    আরও পড়ুন