| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্বাধীনতা দিবসে চীনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • স্বাধীনতা দিবসে চীনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে তারা এই অভিনন্দন বার্তা পাঠান।

    চীনা রাষ্ট্রপতি শি জিনপিং অভিনন্দন বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার। তিনি বলেন, দুই দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার সাথে আচরণ করেছে, পারস্পরিক স্বার্থে সহযোগিতা করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করেছে।

    শি বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

    আরও পড়ুন