| |
শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু পাসপোর্ট হারালে কড়াকড়ি, নতুন নিয়মের পরিপত্র জারি এতকিছুর পরও গাজী নজরুলের এমপি-পদ থাকে কীভাবে, প্রশ্ন টিআইবির হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের পুলিশে ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন, চার জেলায় নতুন এসপি জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
  • স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

    বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বুধবার (২৫ মার্চ) পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে, আপনাদের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিটিকে রূপদান করে। বছরের পর বছর ধরে, আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে অগ্রসর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছি।

    ভারত আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী

    অনুগ্রহ করে পুনরায় আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।

    আরও পড়ুন