| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিতে ইরানের হুঁশিয়ারি
  • হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিতে ইরানের হুঁশিয়ারি

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করার হুমকি দেন। এর জবাবে রোববার আইআরজিসি এই পাল্টা হুমকি দিল।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।

    বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ-েপ্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে। এ ছাড়া যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

    বিবৃতিতে আরও বলা হয়, গালফ অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

    সূত্র: আল জাজিরা

    আরও পড়ুন