| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • আজ খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা
  • আজ খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ এসব তথ্য জানান।

    তিনি জানান, শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেবেন। রাজনৈতিক নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শকসারিতে উপস্থিত থাকবেন।

    আয়োজকদের সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরাও শোকসভায় উপস্থিত থাকবেন।

    শোকসভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য বেলা সাড়ে ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

    দুপুর আড়াইটায় শুরু হওয়া এ শোকসভায় অংশ নিতে আগত সব অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।

    আরও পড়ুন