| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও জাপানি বিনিয়োগে বাংলাদেশে খুলছে ২ লাখ কর্মসংস্থানের দুয়ার নেতানিয়াহুমুক্ত সরকার গঠনে ইহুদি-আরব ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত সরকার দেশে বিচারবহির্ভূত হত্যা চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি ইসরাইলে ভোট গণনা শেষের দিকে, কোন জোট এগিয়ে
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও
  • দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায়

    ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও

    Icon
    নিজস্ব প্রতিবেদক, টোকিও
    প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

                                                                           বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ছয়টি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হয়েছে।

    একই সঙ্গে দেশের দুটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।

    আজ বুধবার (২৮ অক্টোবর) দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষে আয়োজিত অনুষ্ঠানে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    স্বাক্ষরিত দলিলগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

    উপকূলীয় নিরাপত্তা: বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে এবং কোস্টগার্ডের ব্যবহারের জন্য একটি টহল জাহাজ সরবরাহে ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন ডলার) অনুদান চুক্তি করা হয়েছে।

    অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন: জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন বিষয়ে একটি সহযোগিতা স্মারক (MoC)

    স্বাক্ষরিত হয়েছে। কৃষি ও মৎস্য: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিগত তথ্য বিনিময় ও আধুনিকায়নে দুটি পৃথক সমঝোতা স্মারক সই হয়েছে।

    দক্ষতা ও কর্মসংস্থান: জাপানি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য ‘এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ESDP) এর অধীনে কর্মসংস্থান ও প্রশিক্ষণ নিয়ে একটি চুক্তি হয়েছে।

    জলবায়ু পরিবর্তন: পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একটি লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।দুই প্রকল্পে ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি উন্নয়ন অংশীদারিত্বের অংশ হিসেবে জাপানি ইয়েন-লোন প্যাকেজের আওতায় দুইটি প্রকল্পে ঋণ প্রতিশ্রুতি দিয়েছে দেশটির উন্নয়ন সংস্থা।

    বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রকল্প: ১৫.৮৮ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১০০.৮ মিলিয়ন মার্কিন ডলার)।উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়): ৩০.৬৮ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৯৪.৭ মিলিয়ন মার্কিন ডলার)।

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন