| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও জাপানি বিনিয়োগে বাংলাদেশে খুলছে ২ লাখ কর্মসংস্থানের দুয়ার নেতানিয়াহুমুক্ত সরকার গঠনে ইহুদি-আরব ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত সরকার দেশে বিচারবহির্ভূত হত্যা চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের তাগিদ গাজার শিশুদের চিকিৎসা সহায়তা দিলেন হামজা চৌধুরী কোনো জোটই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা, ঝুলে রইল সরকার গঠন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

    ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মায়ের পৈতৃক জেলা ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী এ সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

    সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।

    সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। একই সাথে, ফেনীর তিনটি উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

    দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন।

    বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করা হবে।

    দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা ফেনী জেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    পুরো অনুষ্ঠানস্থলকে রেড, ইয়েলো ও হোয়াইট—তিনটি সিকিউরিটি জোনে ভাগ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

    আরও পড়ুন