| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • আজ বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন
  • আজ বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

    ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন। ২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ৩৭২ দিন বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

    ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। আদালতে জামিন না মঞ্জুর হলে সংসদ ভবন এলাকার একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করে তাঁকে সেখানে বন্দি রাখা হয়।

    দীর্ঘ অপেক্ষা ও আইনি লড়াইয়ের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্ত হন। মুক্তির সংবাদ ছড়িয়ে পড়তেই রাজপথে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিএনপি নেতা-কর্মী ও দেশের সমর্থকদের কাছে এই দিনটি কেবল একটি তারিখ নয়, বরং দীর্ঘ উৎকণ্ঠা শেষে আনন্দ উদযাপনের এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত।

    গণতন্ত্রের সংগ্রামে অটল থাকা এই নেত্রী ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশজুড়ে অভূতপূর্ব ভালোবাসার মধ্য দিয়ে তাঁকে বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

    আরও পড়ুন