| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বিশেষ নিরাপত্তা
  • নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বিশেষ নিরাপত্তা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

    নাশকতা হতে পারে এমন ‌‘গোপন তথ্যের’ ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে, অথবা রায় অপেক্ষমাণ আছে ঠিক সেই মুহূর্তে এখানে সাব্যোটাজ (নাশকতা) করবার জন্য একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।

    তিনি বলেন, ট্রাইব্যুনালের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম দেখছেন।

    আরও পড়ুন