| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • এনআইডি অনিয়মে ইসিতে ৪ জন বরখাস্ত
  • এনআইডি অনিয়মে ইসিতে ৪ জন বরখাস্ত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
    ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন কীভাবে

    জাতীয় তথ্যভাণ্ডার (এনআইডি) থেকে নাগরিকদের তথ্য এখতিয়ারের বাইরে সংগ্রহের অভিযোগে চার কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই ঘটনায় আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    এ ছাড়া ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছে সংস্থাটি। বুধবার (০২ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।

    তাদের বিরুদ্ধে সার্ভার থেকে এখতিয়ারের বাইরে এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। এ ছাড়াও একই অপরাধের অভিযোগে ৩৪ জনকে শোকজ করা হয়েছে।

    এ ছাড়া ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

    আরও পড়ুন