আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ইংরেজি, ১০ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ কিছু সমস্যার সমাধানের পথ পাবেন। কর্মক্ষেত্রে ধৈর্য ও সময়ের সচেতনতায় ভালো ফল পাবেন। যোগাযোগে স্পষ্টতা, আচরণে নম্রতা ও সম্পর্ক কোমলতায় লাভ হতে পারে। স্থির মনে ও অল্প কথায় সার্বিক কার্য সমাধান করুন। স্বাস্থ্যের যত্ন নিন। সুস্থির আলোচনায় ইতিবাচক হবে।
২/ বৃষ
স্থির চিত্তে পরিকল্পনায় অগ্রসর হন, সময় নষ্ট করবেন না। চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে কাজে নতুন সুযোগ আসবে। চিন্তা-চেতনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখুন, আবেগ কমিয়ে আত্মবিশ্বাসে নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। স্থির মনে এগোলে সাফল্য আসবে। আজকের দিন আপনার জন্য কর্মতৎপরতার।
৩/ মিথুন
সৃজনশীল কাজে মনোযোগ দিন। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, যোগাযোগ, লেখালেখির কাজের পরিকল্পনা ও হিসাব-নিকাশের কাজে সচেতনতায় এগোতে পারেন। আত্মসংযম রাখলে মানসিক শান্তি বাড়বে। শরীর ও মনের যত্ন নিন। ধৈর্য ধারণে পরিস্থিতি সহজ হয়ে যাবে।
৪/ কর্কট
বিনয়ী আচরণ ও সচেতনতার কর্মে দক্ষতায় ভালো ফল পেতে পারেন। নতুন কাজ শুরু করতে সঠিক পরিকল্পনায় এগোন। আত্মবিশ্বাস ধরে রাখুন। দুর্বলতা খুঁজে দূর করুন। আচরণের শুদ্ধতা ও সংস্কার বুঝে চললে আজকের দিন আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
৫/ সিংহ
আজ সময়কে কাজে লাগান। দেনা-পাওনা, ঝামেলা কমিয়ে ফেলুন। নতুন কাজের সম্ভাবনায় আত্মবিশ্বাস বাড়বে। ছোটখাটো ভ্রমণ শুভ হবে। মনের শান্তি ধরে রাখুন, আচরণে শুদ্ধতা রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। সময়ের সচেতনতায় সাফল্য আসবেই।
৬/ কন্যা
আজ যোগাযোগ ঠিক রাখুন। চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে হিসাব-নিকাশ ও পরিকল্পনায় সাফল্য পাবেন। চিন্তা-চেতনা সঠিক রাখুন। আত্মবিশ্বাস ও সুসম্পর্কে ভালো ফল আসবে। নতুন কাজ শুরু করতে পারেন। আপনার অগ্রগতি থাকবে।
৭/ তুলা
আজ সম্পর্ক ও অংশীদারিত্বে মনোযোগ দিন। আত্মসংযম রাখলে পরিস্থিতি সামলে উঠবেন। যোগাযোগে স্পষ্টতা রাখুন। ছোটখাটো সামাজিক কাজ শুভ হতে পারে। ধৈর্য ধরলে সম্পর্ক আরও মধুর হবে। ন্যায় সিদ্ধান্তে থাকুন।
৮/ বৃশ্চিক
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে কাজে সাফল্য পাবেন। যোগাযোগে সুফল পাবেন। সময়ের সচেতনতায় ইতিবাচক ফল পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। স্থির মনে এগোলে ভালো হবে। আজকের দিন আপনাকে শক্তি যোগাবে।
৯/ ধনু
আজ আধ্যাত্মিক চিন্তা বাড়বে। ছোটখাটো দান বা সেবা করলে মনের শান্তি পাবেন। যোগাযোগে সতর্ক থাকুন। স্বাস্থ্যের নজর দিন। ইতিবাচক মনোভাব রাখলে দিনটি আরও ভালো কাটবে।
১০/ মকর
পুরোনো সমস্যা সমাধানে শান্তি নিশ্চিত। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন। দূরদৃষ্টিতে মনোযোগ দিন। কাজে স্থিতিশীলতা পেতে আত্মবিশ্বাস ও প্রেম-প্রীতি ভালোবাসায় ভালো ফল পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। আজকের দিন আপনার জন্য অগ্রগতির।
১১/ কুম্ভ
কিছুটা পরিবর্তন অনুভূত হতে পারে, সামাজিক কাজে গতি বাড়বে ও বন্ধুত্বে সচেতন থাকুন। আত্মসংযম রাখলে মানসিক শান্তি বাড়বে। যোগাযোগে স্পষ্টতা রাখুন। স্বাস্থ্যের নজর দিন। ধৈর্য সচেতনতায় সাফল্য পাবেন, বিনয়ী থাকুন।
১২/ মীন
আজ মানসিক শক্তি বৃদ্ধি পাবে, দূরদৃষ্টির প্রভাবে যোগ হতে পারে। আধ্যাত্মিক ও কর্মে ভালো ফল পাবেন। চিন্তা-চেতনায় নতুনত্ব আসবে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, সততায় পরিবেশ পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। আজকের দিন আপনাকে সাফল্যের পথ দেখাবে।


























