| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন ত্রিবেদী
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন ত্রিবেদী

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

    ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে নরেন্দ্র মোদীর দিকনির্দেশনা চেয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি এই দিকনির্দেশনা চেয়েছেন।

    ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গঠনমূলক ও জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যকার বহুমাত্রিক এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তার (মোদীর) দিকনির্দেশনা চান।

    সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়।

    এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।

    তিনি বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।

    আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।

    আরও পড়ুন