বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) অলি আহমদ এবং বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী হওয়ায় এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) অলি আহমদের ‘বুড়ো বয়সে ভীমরতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি নিউজ২৪ টেলিভিশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মো. ফজলুর রহমান বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।
কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।
ফজলুর রহমান বলেন, জামায়াতের ১১ দলীয় জোটে সর্বোচ্চ ভোট হবে ৭৫ বা ৭৬। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, কর্নেল আহমদকে এখন আর মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।


























