| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন ওঠানামা করছে
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন ওঠানামা করছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

    সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৩ ও ২১৯২ পয়েন্টে রয়েছে।

    এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩ টির, কমেছে ১৫৭টির এবং অপরির্বতিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার।

    রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-নিটোল ইন্স্যুরেন্স, সার্প ইন্ডাস্ট্রি, এমএল ডায়িং, সেনা ইন্স্যুরেন্স, সামিট পোর্ট, সোনালি পেপার, একমি লিমিটেড, ডোমিনেজ স্টিল, বেক্সমকো লিমিটেড ও মালেক স্পিনিং।

    এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি শেয়ারের দর।

    আরও পড়ুন