| |
শিরোনাম
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তেই জুলাই আন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় ঐক্যই পারে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে: মাহদী আমিন জুলাই বাংলাদেশের সব মানুষের : প্রতিমন্ত্রী টুকু গণঅভ্যুত্থানে ক্লায়েন্ট স্টেট যুগের অবসান হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী সাড়ে ৪ হাজার ক্রসফায়ার ও ৭ শতাধিক গুমের পেছনে আ. লীগ: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের: জামায়াত আমির জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : ইসলামী আন্দোলন জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চায় এবি পার্টি জুলাই যোদ্ধাদের মর্যাদা দেওয়া আমাদের পবিত্র দায়িত্বঃ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চায় এবি পার্টি
  • জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চায় এবি পার্টি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

    জনমতের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

    মজিবুর রহমান মঞ্জু বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি প্রক্রিয়ার একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোটের ফলও মেনে নেওয়া উচিত। কাজেই জুলাই আন্দোলনের সময় জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের রায় কার্যকর করা প্রয়োজন।

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যাদের ভূমিকা প্রত্যাশিত ছিল, তাদের অনেককেই তখন মাঠে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে, রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও বড় গণআন্দোলন গড়ে তোলা সম্ভব।

    আরও পড়ুন