| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দুদক-পিএসসিতে নতুন সচিব নিয়োগ
  • দুদক-পিএসসিতে নতুন সচিব নিয়োগ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

    প্রশাসনে এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি এবং অপর একজনের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের চাকরির বয়স ৫৯ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন