| |
শিরোনাম
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে নতুন ঘর পেলেন ফিরোজা থ্যালাসেমিয়া রোগীদের সহযোগিতার দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে মার্শাল আর্ট : ববি হাজ্জাজ ঢামেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস বাংলাদেশে বিভাজনের চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বানঃ জুবাইদা রহমান মানুষের কল্যাণে কাজ করছে সরকারঃ সমাজকল্যাণ মন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন না
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না
  • যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

    বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।

    বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড ও মার্কাস মহল্লা।

    কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে গাছের ডালপালা কাটা হবে।

    আরও পড়ুন