| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম
  • টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম

    Icon
    অমৃত রায়
    প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

    ঢাকার কাঁচাবাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কথা বলে বিক্রেতারা প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত ববাড়িয়েছে।

    তবে সরবরাহ ভালো থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    এসব কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারগুলোতে করলা প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, পটল প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সাজনা ১৮০ থেকে ২০০ টাকা, ধুন্দল হাইব্রিড ৮০ টাকা, টমেটো প্রকারভেদে ১৮০ থেকে ২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুল কপি প্রতিপিস ৬০ থেকে ৮০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা ও লাউ ৮০ থেকে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে।

    সব বাজারে কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, দেশি শসা ১৬০ টাকা ও হাইব্রিড ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

    এদিকে বাজারগুলোতে এক হালি লেবু ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ৩০০ টাকা, হাইব্রিড ধনেপাতা ২২০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে টাকা বেড়েছে। সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এসব বাজারে লাল শাক আঁটিতে ১০ টাকা বেড়ে ২৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আলু ৩০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

    বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। এসব বাজারে ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১২০০ টাকা থেকে ১৩০০, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ৩২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৪০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, হাঁসের ডিম এক ডজন ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

    আরও পড়ুন