| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ইংরেজি, ৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৯ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ:
    কিছুদিনের ধৈর্যের পরীক্ষায় স্থির থাকুন। কিন্তু যোগাযোগে এগিয়ে চলুন, জীবনশৈলী ধরে রাখুন, আসন্ন সময় ভাগ্যকে উজ্জ্বল করবে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। তবে সিদ্ধান্তে সতর্ক থাকুন। তাড়াহুড়ো এড়িয়ে চলুন।

    ২, বৃষ:
    আজ উদ্যম ও কর্মশক্তি বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে কিছু সুযোগ আসতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে ভালো ফল মিলবে। পারিবারিক বিষয়ে স্থিরতা আসবে। পুরোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩, মিথুন:
    যোগাযোগ ও বুদ্ধির ক্ষেত্রে আজ বিশেষ সুবিধা পাবেন। পেশাগত ক্ষেত্রে অগ্রগতির যোগ রয়েছে। আর্থিক সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ কমান। পরিবারের সাথে সময় কাটানো শুভ হবে।

    ৪, কর্কট:
    আজ আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে। সাফল্যের নতুন দরজা খুলতে পারে। পারিবারিক সুখ বাড়বে। মনকে স্থির রাখুন। রাতে জেগে থাকা এড়িয়ে চলুন। সৃজনশীল কাজে মন দিন। আচরণ শুদ্ধ রাখুন।

    ৫, সিংহ:
    সৃজনশীলতা ও আকর্ষণশক্তি আজ বেড়ে যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে সংযমী হোন। মানসিক চাপ কমান। খাদ্য ও চিন্তায় সতর্ক থাকুন, স্থিরতা অবলম্বন করুন।

    ৬, কন্যা:
    কর্মক্ষেত্রে স্থিরতা ও অগ্রগতি আসবে। উদ্যোগ বৃদ্ধি পাবে। পেটের যত্ন নিন। নতুন পরিকল্পনা সফলতার সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি ধরে রাখুন। যোগাযোগ ঠিক রাখুন।

    ৭, তুলা:
    মনে সৌন্দর্যবোধ ও ভারসাম্য আসবে। সম্পর্কের ক্ষেত্রে শুভ যোগ। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে সতর্ক থাকুন। শান্তি খুঁজতে সময় কাটান।

    ৮, বৃশ্চিক:
    সতর্কতায় ভ্রমণ করুন। মনের গভীরতা ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন, অস্থিরতায় কাটাতে সফল হবেন।

    ৯, ধনু:
    ধৈর্য ও চিন্তাশীলতা আজ কাজে লাগবে। দূরের যোগাযোগ বা ভ্রমণের যোগ রয়েছে। আধ্যাত্মিক উন্নতি সম্ভব। কর্মে সাফল্য আসবে। মানসিক স্থিরতা বজায় রাখুন এবং পরিচ্ছন্ন থাকুন।

    ১০, মকর:
    সিদ্ধান্তে সতর্ক থাকুন। কর্মে অগ্রগতি ও স্থিরতা আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। ধৈর্য ধরলে শুভ ফল পাবেন।

    ১১, কুম্ভ:
    মানসিক চাপ আসতে পারে, কিন্তু শুভ সৎ কর্ম সুরক্ষা দিবে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। বুদ্ধি ও সৃজনশীলতা কাজে লাগান। সিদ্ধান্তে সতর্ক থাকুন।

    ১২, মীন:
    চলতি বছর জীবন গোছানোর সুযোগ পাবেন। এ সময় চিন্তাশীলতা ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। দূরের বিষয়ে সুযোগ আসতে পারে। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন। ধৈর্যের সাথে এগোলে ভালো ফল মিলবে।

    আরও পড়ুন