| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

    বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

    প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-
    ১. মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) (বিপি-৭৩০১০২০৮৪০), ডিআইজি, বিপিএ, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে গ্রেপ্তার)।

    ২. মো. সাইফুল ইসলাম, বিপিএম (বিপি-৬৯০১১০৬৫৩৫), ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (বর্তমানে গ্রেপ্তার)।
    ৩. মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-সেবা (বিপি-৭৪০১০২৭৮৬৪), ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ৪. শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম, পিপিএম-সেবা (বিপি-৭১০১০৩১২৪৯), ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ৫. এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার) (বিপি-৭৫০১০১১৯৯১), ডিআইজি, বিপিএ, সারদায় সংযুক্ত।

    ৬. জিহাদুল কবির, পিপিএম (বিপি-৭৫০১০০৮২৪৩), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ৭. মঈনুল হক, বিপিএম, পিপিএম-সেবা (বিপি-৭০০১০৩১২২৫), ডিআইজি, পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সংযুক্ত।
    ৮. মো. ইলিয়াছ শরীফ, বিপিএম, পিপিএম (বিপি-৭৩০১০৬৮০১০), ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ৯. শ্যামল কুমার নাথ (বিপি-৬৯০১০২০৯০৭), ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত।
    ১০. মো. জাকির হোসেন খান (বিপি-৭১০১০২৭৮৩২), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ১১. মো. শাহ আবিদ হোসেন, বিপিএম, পিপিএম-সেবা (বিপি-৭১০১০৩১২৪৮), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ১২. মো. জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) (বিপি-৭১০১১১৬৪৫৮), ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত।

    ১৩. মো. মাহবুবুর রহমান, পিপিএম (বিপি-৭৩০১০২৯১২২), ডিআইজি, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ১৪. মো. মনিরুজ্জামান (বিপি-৭২০১১১৯৭২৬), ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ১৫. মো. বরকতুল্লাহ খান (বিপি-৭২০১১১৩৪৯২), অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত।

    ১৬. টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম (বিপি-৭৫০১০৯৫৮৫২), অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত।
    ১৭. মো. আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম (বিপি-৭০০১০০৭৮২৮), অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ১৮. মোহা. মনিরুজ্জামান (বিপি-৭৪০১১২০৯৪৭), অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ১৯. মো. মেহেদুল করিম (বিপি-৭৩০১১১৯৮০৪), অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ২০. মো. আলমগীর কবীর (বিপি-৭৩০১১০৮১৭৬), অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ২১. মো. রশীদুল হাসান (বিপি-৭৬০১০৮৩৪৩০), অতিরিক্ত ডিআইজি, পিটিসি, রংপুরে সংযুক্ত।
    ২২. সঞ্জয় কুমার কুন্ডু (বিপি-৭৪০১১১৭৩১১), অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ২৩. মো. নিজামুল হক মোল্যা (বিপি-৭১০১০২০৮২৬), অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।
    ২৪. এস এম এমরান হোসেন (বিপি-৭২০১০৬৫৪৩৩), অতিরিক্ত ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত।
    ২৫. মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বিপি-৭৩০১০৮১৮১৮), অতিরিক্ত ডিআইজি, এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত।

    ২৬. ড. শামসুন্নাহার, পিপিএম (বিপি-৭৩০১০৩৪৪৩০), অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ২৭. মোল্লা জাহাঙ্গীর হোসেন (বিপি-৬৮০১১১৫৭০৩), পুলিশ সুপার (সুপার নিউমারারী অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ২৮. সাইফুল্লাহ আল মামুন, বিপিএম-সেবা, পিপিএম (বিপি-৭১০১০৪৯৫২৫), অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ২৯. খান মুহাম্মদ রেজোয়ান (বিপি-৭৪০১০২০৮৬৮), অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত।

    ৩০. মো. সাজিদ হোসেন (বিপি-৭৪০১০২০৮০১), অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ৩১. শেখ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা (বিপি-৭৪০১০৫০৫৩১), অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ৩২. আব্দুল্লাহ আরেফ (বিপি-৭২০১০১০০৬১), পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত।
    ৩৩. মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বিপি-৭৩০১১০৮১৯৪), অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত।

    আরও পড়ুন