| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ইমাম হোসেন (রা.)’র স্মরণে কালো জার্সি পরবে ইরাক
  • ইমাম হোসেন (রা.)’র স্মরণে কালো জার্সি পরবে ইরাক

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

    আজ বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচে কালো জার্সি পরে মাঠে নামতে চায় ইরাক। হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর স্মরণে আশুরা উপলক্ষে এই বিশেষ শ্রদ্ধা জানাতে চায় তারা।

    আশুরা হলো হিজরি বর্ষের মহরম মাসের দশম দিন। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হোসেন (রা.) ও তার সাথীদের শাহাদাত বরণের এই দিনটি মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। এই ঐতিহাসিক ঘটনাটি শিয়া ধর্মীয় পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত এবং ঐতিহ্যগতভাবেই এই দিনটি শোকসভার মাধ্যমে পালন করা হয়। ইরাকসহ আরও অনেক দেশে এই শোকের আবহে কালো রঙকে শোকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।

    ইরাকি গণমাধ্যম ও ইসলামি সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে, ইরাক ফুটবল ফেডারেশন ফিফার কাছ থেকে বিশেষ অনুমতির জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বকাপের মঞ্চে বিশ্বের কাছে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়া এবং দেশের জনগণের বড় একটি অংশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটির প্রতি সম্মান প্রদর্শন করা।

    তবে ইরাকের এই অনুরোধ শেষ পর্যন্ত ফিফার অনুমোদনের ওপর নির্ভর করছে। সাধারণত দুই দলের জার্সির রঙের মধ্যে যাতে কোনো সংঘাত না হয়, সেজন্য ফিফা আগেই প্রতিটি ম্যাচে কোন দল কী রঙের জার্সি পরবে তা নির্ধারণ করে দেয়। তাই শেষ মুহূর্তে জার্সিতে এমন পরিবর্তনের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়।

    ফিফার সবুজ সংকেত পেলে ইরাক এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো তাদের ‘থার্ড কিট’ বা তৃতীয় জার্সিটি ব্যবহার করবে। ইরাক দলের অফিসিয়াল কিটের মধ্যে সবুজ (হোম) ও সাদা (অ্যাওয়ে) জার্সির পাশাপাশি কালো জার্সিটিও অন্তর্ভুক্ত। তবে পূর্বনির্ধারিত সূচির বাইরে অন্য কোনো জার্সি পরতে হলে ফিফার বিশেষ অনুমতির বাধ্যবাধকতা রয়েছে।

    আরও পড়ুন