| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি
  • ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

    সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

    সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

    আরও পড়ুন