| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও জাপানি বিনিয়োগে বাংলাদেশে খুলছে ২ লাখ কর্মসংস্থানের দুয়ার নেতানিয়াহুমুক্ত সরকার গঠনে ইহুদি-আরব ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত সরকার দেশে বিচারবহির্ভূত হত্যা চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের তাগিদ গাজার শিশুদের চিকিৎসা সহায়তা দিলেন হামজা চৌধুরী কোনো জোটই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা, ঝুলে রইল সরকার গঠন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বিএসটিআই’র অনুমোদন ছাড়াই জুস উৎপাদন
  • বিএসটিআই’র অনুমোদন ছাড়াই জুস উৎপাদন

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    পটুয়াখালীর জেলার কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ড্রিংকো জুস উৎপাদনের দায়ে আজ এক কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুস উৎপাদন কারখানার মালিক মাসুদ সিকদার (৩৫)কে জেল-জরিমানা দেন।

    অভিযানকালে কারখানা থেকে ১৫৫ প্যাকেট ড্রিংকো জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে জব্দ জুস ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

    বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দ-নীয় অপরাধ। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও খাদ্যদ্রব্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন