| |
শিরোনাম
জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পে-স্কেলে খুশি হবেন সবাই, সেপ্টেম্বরেই হতে পারে গেজেট
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়ে নিহত শতাধিক
  • লন্ডভন্ড জনপদ

    উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়ে নিহত শতাধিক

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

    ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভয়াবহ শক্তিশালী ঝড়ে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে ঘরবাড়ি ধসে, গাছ উপড়ে এবং বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। রাজ্যের অন্তত ১২টি জেলায় ঝড়টি ভয়াবহ রূপ ধারণ করে।

    স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতায় শত শত গাছ ও বিলবোর্ড উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। উত্তরপ্রদেশের হিন্দু তীর্থ নগরী হিসেবে পরিচিত প্রয়াগরাজ (এলাহাবাদ) জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসের তোড়ে বিশাল বিশাল গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে। অনেক জায়গায় রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
    প্রয়াগরাজের বাসিন্দা রাম কিশোর সংবাদ সংস্থা এপি-কে বলেন, হঠাৎ করেই ঝড়টা শুরু হয়। মুহূর্তের মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে যায়। বাতাসের তোড়ে টিনের চাল উড়ে যাচ্ছিল আর মানুষ দিগ্বিদিক ছুটছিল। সারা সন্ধ্যা শুধু গাছ ভেঙে পড়ার শব্দ শোনা গেছে।

    দুর্যোগের খবর পেয়েই মাঠে নেমেছে পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। রাস্তা ও রেললাইন থেকে গাছ এবং ধ্বংসস্তূপ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে তারা চেইনসো এবং ক্রেন ব্যবহার করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

    বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জেলা বর্তমানে অন্ধকারে নিমজ্জিত। প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সূত্র: স্কাই নিউজ

    আরও পড়ুন