| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

    ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

    এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সময় নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন