| |
শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু পাসপোর্ট হারালে কড়াকড়ি, নতুন নিয়মের পরিপত্র জারি এতকিছুর পরও গাজী নজরুলের এমপি-পদ থাকে কীভাবে, প্রশ্ন টিআইবির হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের পুলিশে ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন, চার জেলায় নতুন এসপি জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

    সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন এবং বিএনপির চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী।

    এ সময় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

    আরও পড়ুন