| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
  • বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

    বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াঙয়ের সঙ্গে বৈঠক করেন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৩ টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউস (রাষ্ট্রীয় অতিথি ভবন) থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী।

    পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা মঞ্চে নিয়ে যান চীনা প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদান করে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

    আরও পড়ুন