৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আদালত
  • দ্রুত মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চায় রামিসার বাবা
  • দ্রুত মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চায় রামিসার বাবা

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ

    মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দ্রুত বাস্তবায়ন চেয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

    রোববার (০৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

    রামিসার বাবা বলেন, মৃত্যুদণ্ডের রায় দ্রুত বাস্তবায়ন হলে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এ রায় দ্রুত বাস্তবায়ন হবে বলে শতভাগ বিশ্বাস করি ও আশাবাদী। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।

    এখন এর সঙ্গে আছেন বিচারপতি, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ আপামর সকল জনতা। তিনি বলেন, এতো দিন যারা আমাদের পরিবারের পাশে ছিলেন ও দুঃসময়ে সাথে ছিলেন, আমাকে যারা মানসিক সহায়তা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

    এখন আমাদের একটাই প্রত্যাশা, আমরা ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চাই।

    হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হয়। গত ১৯ মে শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়।

    আরও পড়ুন