৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম
  • ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

    এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রশিবিরের নেতারা। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন।

    এদিকে একই জোট থেকে জাতীয় নাগরিক পার্টি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে।

    আরও পড়ুন