২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
  • যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ

    রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তাররা হলেন নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), রাজিব (২৯), ফুয়াদ হোসেন ববি (৩৮), আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), আরাফাত (১৯), রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও সুজন শেখ (১৯)।

    যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি পাঁচশ গ্রাম গাঁজা, ১৫শ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) এবং পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন