| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • হাইকমিশনারের সাথে ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ
  • হাইকমিশনারের সাথে ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

    ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

    ভারতীয় সেনাবাহিনী জানায়, এ সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

    এ ছাড়া, সেনাপ্রধান ও হাইকমিশনার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

    আরও পড়ুন