গ্যাস-বিদ্যুৎ-সারের সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন বিনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না এটা হতে পারে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
রুমিন ফারহানা আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না- সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই, ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা হইচই করে রুমির ফারহানার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।
চলতে থাকা হইচই চেঁচামেচি এ সময় স্পিকার: অর্ডার! অর্ডার! অর্ডার! বলে থামানোর ও বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রুমিন ফারহানা বলেন, যাই হোক, এই আইনটিতে ১৮-এর ‘ক’ ধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছিল ১৮-এর ‘ক’ রাখা হবে না, ১৮-এর ‘ক’ ঠিকই আছে।
এর কারণ হচ্ছে, এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণ খেলাপি হিসেবে পরিচিত। ওই নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা, এগুলা আমাদের পুরানো সংস্কৃতি। এগুলা আমরা বহুত দেখছি।
ইলেকশনের আগে তাড়াতাড়ি ঋণ খেলাপি থেকে বাদ দেয় আর ইলেকশনটা যেই শেষ হয় ৷


























