ময়মনসিংহ ও সিলেট বিভাগ: অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ: কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আংশিক মেঘলা আকাশসহ কিছুটা ভ্যাপসা গরম বহাল থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা: রামগতিতে ৩৫.৫° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা: নারায়ণগঞ্জে ২৪.১° সেলসিয়াস।
ঢাকার তাপমাত্রা: সর্বোচ্চ ৩৪.০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৮° সেলসিয়াস। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অবস্থান মাঝারি অবস্থায় রয়েছে। নদী ও সমুদ্রবন্দরগুলোর জন্য বর্তমানে কোনো সতর্কসংকেত নেই।























