২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান জানান, ২০২৫ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২৮৬.৭৮ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটি আরও উন্নত প্রযুক্তি নির্ভর ও পলিসিহোল্ডার-বান্ধব সেবা প্রদান এবং ২০২৬ সালের জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান (এসিএস)।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, মিসেস জান্নাতুল ফেরদৌস, মোঃ জাহিদ আনোয়ার খান, মোঃ মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালক এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক (এফসিএ)।


























