| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
  • বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও অ্যাকশন প্ল্যান সই হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ জুন) এসব সমঝোতা ও চুক্তির তালিকা প্রকাশ করেছে।

    যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে, সেগুলো—
    ১. চীন ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা বিষয়ক চুক্তি।
    ২. মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের কাঠামো চুক্তি।

    ৩. ‘২০২৬ মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা পরিকল্পনা’ যৌথ বাস্তবায়নের বিষয়ে সমঝোতা স্মারক।

    ৪. চীন এবং বাংলাদেশ সরকারের মধ্যে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর বাস্তবায়ন ত্বরান্বিতকরণবিষয়ক সমঝোতা স্মারক।

    ৫. বাংলাদেশ থেকে চীনে তাজা কাঁঠাল রপ্তানির ক্ষেত্রে উদ্ভিদ স্বাস্থ্য (ফাইটোস্যানিটারি) সংক্রান্ত শর্তাবলিবিষয়ক প্রটোকল।

    ৬. চীন মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সহযোগিতা জোরদারকরণবিষয়ক স্মারক।

    ৭. চীন মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

    ৮. ‘গ্লোবাল সাউথ মিডিয়া অ্যান্ড থিংক ট্যাংক ফোরাম’-এর কাঠামোর আওতায় চীনের সিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর মধ্যে সমঝোতা স্মারক।

    ৯. চীনের সিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

    ১০. চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বিষয়ক চুক্তি।

    ১১. বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা জোরদারকরণ বিষয়ক সমঝোতা স্মারক।

    ১২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং কমিউনিস্ট পার্টি অব চায়নার মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।

    ১৩. সবুজ উন্নয়নে বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক।

    ১৪. বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে যৌথ কর্মপরিকল্পনা।

    ১৫. চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের ডেভেলপার ও ভূমি ইজারা চুক্তি।

    ১৬. চীন-বাংলাদেশ মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।

    ১৭. দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা চুক্তি।

    গত ২১-২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আরও পড়ুন